Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন।

জেলা প্রতিনিধিঃ

‎ ঝালকাঠিতে হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের সরকারি কর্মসূচি “খাদ্যবান্ধব কর্মসূচি”র আওতায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শনিবার সকালে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের সারেঙ্গল বাজারে ভুক্তভোগী ও স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভুগি আব্দুল জব্বার মোল্লা, কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, ছাত্রদলের সভাপতি নাহিদ আলম আকাশ।
বক্তারা বলেন, নীরব স্টোর সারেঙ্গল বাজারে ডিলার মো. জালাল আহম্মেদ সিকদারের দোকান থেকে প্রতি কেজি ১৫ টাকায় খাদ্যবান্ধব চাল বিক্রির কথা থাকলেও তিনি কার্ডধারীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন। প্রতি কার্ডে ৩০ কেজি চালের ৪৫০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা করে নিচ্ছেন। ডিলার শুক্রবার দিন বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন, যেদিন অধিকাংশ মানুষ কাজের কারণে ব্যস্ত থাকেন। এতে সুবিধাভোগীদের উপস্থিতি কম থাকায় সহজেই অনিয়ম করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তারা। খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ডিলার দুর্নীতি করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযুক্ত ডিলার মো. জালাল আহমেদ সিকদার অভিযোগ স্বীকার করে বলেন, “চাল আনার সময় যাতায়াত খরচ আছে, সেই খরচ বাবদ ৫০ থেকে ১০০ টাকা করে নিয়েছি।” তবে এই অর্থ নেওয়া বৈধ কিনা এ প্রশ্নের সদুত্তর তিনি দিতে পারেননি।
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী হতদরিদ্ররা ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে কেনার সুযোগ পান। কিন্তু এই কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

মা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost