Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

প্রেমের টানে চিনা যুবক নাসির নগরে, মুসলিম রীতিতে বিয়ের আশ্বাস।

(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

চীনা যুবক ওয়াং তাও ও বাংলাদেশি তরুণী।ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সুরমা আক্তার নামে এক তরুণীর প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক যুবক।
রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ওই তরুণীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের কোনাপাড়া মোঃ তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ওয়াং তাও এর বাড়ি চীনের হোয়ানান প্রদেশের বাসিন্দা । তিনি ওই এলাকার ইচাং চাও এর ছেলে। সর্বশেষ শুক্রবার ৩১ অক্টোবর রাতে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওয়াং তাও।
এরপর চীনা যুবককে নিজ বাড়িতে নিয়ে আসে সুরমার পরিবারের সদস্যরা।
সুরমার পরিবারের সদস্যরা  জানান, গত দেড় মাস আগে ওয়াল টক একটি অ্যাপসের মাধ্যমে সুরমা এবং ওই ওয়াং তাও’র পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতির মাধ্যমে তাদের বিয়ের বিষয়ে ঐক্যমত্য হলে চীনা যুবক বাংলাদেশ-চীনের দূতাবাসের মাধ্যমে দেশে আসেন।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিপুল সংখ্যক মানুষ চীনা যুবককে একনজর দেখতে সুরমার বাড়িতে ভিড় জমান।
সুরমা আক্তারের মা নুরেনা বেগম জানান, তাদের ভালোবাসা পরিপূর্ণতা দিতে চীন থেকে সেই যুবক চলে এসেছে। ওই যুবক কোনো ধর্মই বিশ্বাস করে না। মেয়েকে বিয়ে করতে প্রয়োজনে ওয়াং তাও ইসলাম ধর্ম গ্রহণ করবে। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন চীনা যুবক।
নাসির�


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost