Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

আব্দুল্লাহপুর-টঙ্গী-তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার,মনিরুল ইসলামঃ

আব্দুল্লাহপুর টঙ্গী তুরাগ নদীর উপর নতুন সংযোগ সেতু নির্মাণ ও আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর অঞ্চলের ভগ্নপ্রায় সড়ক সংস্কার এবং দীর্ঘদিন ধরে চলমান মানব জনোদুর্ভোগে নিরসনের দাবিতে আজ এক মানববন্ধনের আয়োজন করা হয়। এই মানববন্ধনের আয়োজন করে সোসাইটি অব ন্যাশনাল মিডিয়া কমিশন (জাতীয় গণমাধ্যম কমিশন) কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এ.কে.এম আজিজুল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, সহ-সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন বাচ্চু (ঢাকা প্রেসক্লাব), মহিবুল্লাহ সোহেল, আন্তর্জাতিক সম্পাদক কামাল খান ,প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক,তানজিরুল এইচ,পরিবেশ বিষয়ক সম্পাদক আর.কে.রুবেল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম বিল্লাহ শিশির,সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাইদুর রহমান, আজহার হুসাইন, সদস্য জুয়েল মিয়া, এবং মানবাধিকার কর্মী আসলাম মোরল,সাংবাদিক জাহাঙ্গীর আহমদ,সহ আরও অনেকে। বক্তারা একে একে এলাকার অবকাঠামোগত দুরবস্থার চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা জানান, টঙ্গী ও আব্দুল্লাহপুর অঞ্চলের মানুষের জীবন এখন দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ তুরাগ নদীর দুই পাড়ে যাতায়াত করেন। আগে নদীর উপর দুটি বেইলি ব্রিজ ছিল—এর মধ্যে একটি ভেঙে পড়েছে, আরেকটি অতি নাজুক অবস্থায় টিকে আছে। ফলে ওই একমাত্র সেতু দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স পর্যন্ত অসহনীয় ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে টঙ্গী বাজারের প্রবেশদ্বার থেকে শুরু করে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই বেহাল যে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটছে। ক্ষতবিক্ষত রাস্তায় পানি জমে থাকে, গর্তে ভরে গেছে প্রতিটি মোড়। এতে করে ভারী যানবাহন চলাচলে অনীহা প্রকাশ করছে অনেক পরিবহন মালিক ও চালক। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের নিত্যদিনের চলাফেরা হয়ে পড়েছে কষ্টসাধ্য।
বক্তারা আরও বলেন, একদিকে এই রাস্তায় জনজট ও যানজট, অন্যদিকে তুরাগ নদীর উপর পর্যাপ্ত সংযোগ সেতুর অভাব—সব মিলিয়ে টঙ্গী, আব্দুল্লাহপুর ও গাজীপুর অঞ্চলের মানুষ এক অচলাবস্থার মধ্যে পড়েছে। তারা প্রশ্ন তোলেন, দেশের রাজধানীর সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কীভাবে এতদিন অবহেলিত থাকতে পারে!
মানববন্ধনে বক্তারা জোর দিয়ে বলেন, তুরাগ নদীর উপর দ্রুত একটি নতুন সংযোগ সেতু নির্মাণ, পুরনো সেতুটি সংস্কার, এবং আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর প্রধান সড়কসমূহের জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ এখন সময়ের দাবি। তারা উল্লেখ করেন, এই উদ্যোগ গ্রহণ করলে শুধু যানবাহন চলাচল সহজ হবে না, বরং শিল্পাঞ্চলের উৎপাদন, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম এবং সাধারণ মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক হবে।
মানববন্ধনে বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে এই দুর্ভোগের সমাধান করা হয়।
বক্তাদের ভাষায়, “আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই, কিন্তু উন্নয়নের এই যাত্রায় যদি মানুষের মৌলিক চলাচলই বাধাগ্রস্ত হয়, তাহলে সেই উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost