নিজস্ব প্রতিনিধি:শাকিল শেখ,
গাজীপুর: গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করেছে।
শ্রীপুর উপজেলার নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একাধিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকি-টকি সেট, টাকাসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে অস্ত্রসহ নিজ এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।