চুনারুঘাট প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর ২০২৫) রাত ৭টা ৩০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার দুর্গাপুর বাজার সংলগ্ন চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে।
অভিযানে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।