নিজস্ব প্রতিনিধি/সুজন আহমেদঃ
রাজধানীর বৃহত্তর উত্তরা সুইচগেট সংলগ্ন বিসমিল্লাহ কাঁচাবাজার আড়তে চলছে প্রকাশ্য চাঁদাবাজি।এখনো অদৃশ্যভাবে বাজার নিয়ন্ত্রণ বজায় রেখেছে আওয়ামী চক্র। প্রতিদিন লাখ লাখ টাকার চাঁদাবাজি ও বাণিজ্য চলছে এই বাজারকে ঘিরে, যার ফলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার সমিতির সদস্যবৃন্দরা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সন্ত্রাসী আনোয়ার হোসেন আনু—যিনি তৎকালীন সরকারের যুবলীগ নেতা এবং জুলাই আন্দোলনে ছাত্র হত্যার নায়ক হিসেবে পরিচিত—তার বাহিনীর মাধ্যমে এখনো বাজার নিয়ন্ত্রণ করছেন। আনোয়ার বর্তমানে আত্মগোপনে থাকলেও তার হয়ে বাজার পরিচালনা করছে এয়ারপোর্ট বাবলু, রিয়াজ, রাব্বি, ফেরদৌসী হক, রাকিবসহ আরও অনেকে। তাদের কারোই বাজার পরিচালনার কোনো বৈধ অনুমতি নেই।অভিযোগ রয়েছে, আনোয়ার বাহিনী প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা উঠাচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। ফলে কাঁচাবাজারের সাধারণ ব্যবসায়ী, আড়তদার ও শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, বাজারের ১৭৭ জন ব্যবসায়ীর কাছ থেকে আনোয়ার হোসেন আনু প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা (মামলা নং: ১০৭/১১৭) দায়ের করেছেন।এছাড়াও আনোয়ারের স্ত্রী ফাতেমা হক ফেরদৌস,রিয়াজ, বাবলুসহ আরও অনেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা চলমান থাকা সত্ত্বেও তাদের দৌরাত্ম্য কমেনি বরং প্রতিদিন নতুন করে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।
বাজারের সাধারণ ব্যবসায়ীরা জানিয়েছেন,“আমরা প্রতিদিন চাঁদা দিতে বাধ্য হচ্ছি। না দিলে দোকান থেকে মালপত্র বের করতে দেওয়া হয় না। মাঝে মাঝেই হুমকি-ধমকি দেওয়া হয়। বাজারের পরিবেশ দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।”তারা আরও জানান, চাঁদাবাজির কারণে বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার মুখে পড়েছেন।বর্তমানে বাজার ঘিরে ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন-“আমরা চাই দ্রুত এই চাঁদাবাজ চক্রকে গ্রেফতার করা হোক। বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুক প্রশাসন।”
মামলা সূত্রে জানা যায়,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলার বন্য প্রতিরোধ প্রকল্পের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নদী কুলের জমি হতে উত্তরা পশ্চিম থানাধীন রানাভোলা মৌজা সিএস ও এস এ দাগ নং ৮৭ অংশের কিছু সম্পত্তি অস্থায়ীভাবে কাঁচাবাজার করার জন্য হাজী মোহাম্মদ মুহিদ আলম গত ০৯/০৪/২০১৪ ইং তারিখে চুক্তি করেন,এবং দীর্ঘদিন সুনামের সাথে বাজার পরিচালনা করেন,এত পর বাজার আরও বর্ধিত করার জন্য বৃহত্তর উত্তরা বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ যার রেজিস্ট্রেশন নাম্বার ০০৩৭৮।হাজী মোঃমুহিদ উক্ত সমিতির সভাপতি (প্রতিষ্ঠাতা সভাপতি)থাকিয়া বিগত ০১/০৯/২০২৪ তারিখে জমি ভাড়ার চুক্তির নাম হয়। ফলে ব্যবসায়ী ও সমিতির সদস্যবৃন্দের দাবি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক লিসকৃত জমির অস্থায়ী সম্পত্তির মালিক সমবায় সমিতি লিমিটেড এর সদস্যবৃন্দরা।