Logo
শিরোনাম:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত। Emerging Music Artist Md Khairul Alam Mahfuj: A Journey Driven by Creativity বিএনপির নতুন অফিস ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করাই সংবাদমাধ্যমের প্রধান কাজঃ মন্জুর হোসেন চৌধুরী কালিয়াকৈরে মোয়াজ উদ্দিন টেক্সটাইল পোশাক কারখানায় চার শতাধিক শ্রমিক ডায়রিয়া আক্রান্ত। নাটোর জেলার নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসক জনাব আসমা শাহিনের ফুলের শুভেচ্ছা। রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র. গাজীপুরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশে খাল থেকে ৬৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার। হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ। গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

গাজীপুরে নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ।

জাকারিয়া শিকদার, গাজীপুরঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১৬ নভেম্বর জারিকৃত আদেশে তাকে জিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

জানা যায়,দায়িত্ব গ্রহণের জন্য জিএমপি সদরদপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম নবাগত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।নবাগত কমিশনার ইসরাইল হাওলাদার এরপর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় জিএমপির উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধানসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, যারা নতুন কমিশনারকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে জিএমপিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন নাজমুল করিম খান। গত ২ সেপ্টেম্বর তাকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হলে জিএমপির কমিশনার পদটি শূন্য হয়ে যায়। প্রায় আড়াই মাস ধরে এ পদে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জাহিদুল হাসান। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত আদেশে গাজীপুর মহানগর পুলিশের শীর্ষ পদে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ ইসরাইল হাওলাদার। ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ কর্মকর্তাকে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জিএমপিতে পদায়ন করা হয়।

দীর্ঘদিনের শূন্যতা শেষে নতুন কমিশনার নিয়োগে জিএমপির কার্যক্রমে গতি ফিরবে বলে পুলিশ প্রশাসন আশা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost