Logo
শিরোনাম:
গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি গাজীপুর ভোগরা বাইপাসে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ১। ভোগরা বাইপাসে ফুটপাত দখল করে পণ্য লোড-আনলোড: চরম ভোগান্তিতে পথচারীরা। মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার ৩৭ নং ওয়ার্ড। গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলা: একজন গ্রেফতার, প্রধান আসামি পলাতক। গাজীপুরের টঙ্গীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ,মাএা ৫.৫

নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।ছুটির দিনের শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।

এদিকে ভূমিকম্পের পর আতঙ্কে লোকজন বাসা থেকে বের হয়ে আসে।ওই সময় উচু ভবনগুলো দ্যুলতে থাকে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ ছিল স্ট্যাবল। ফলে প্রথম ধাক্কা থামতেই ফোনে ও অ্যাপে শুরু সবাই যোগাযোগ শুরু করেনে একে অপরের সঙ্গে। খোঁজ নেন স্বজনদের।  তবে ফায়ার সার্ভিসের কাছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঢাকার এক বাসিন্দারা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আস পাশের সবাই নিচে নেমে এসেছেন। মানুষ খুবই উদ্বিগ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost