নিজস্ব প্রতিনিধি,রাজুঃ
রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেল ৬টার পর এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয় ঢাকার বাইপাইলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। এর আগের দিন দেশব্যাপী আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৭।