Logo
শিরোনাম:
ভোটাধিকার প্রয়োগে বাধা ও অনিয়মের অভিযোগ নাগরিক ঐক্য প্রার্থীর- নাজমুস সাকিব গাজীপুর ২ আসনের গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া হামিদা দাখিল মাদ্রাসার ২২ নং কেন্দ্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা। ভোটকেন্দ্রে ব্যতিক্রমী ঘটনা, নবজাতক কন্যা জন্ম সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত। গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গাজীপুরের ৯৩৫টি ভোট কেন্দ্রে দায়িত্বে থাকবে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে এসআইয়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও মানহানিকর সংবাদে ক্ষোভ প্রকাশ বিবেকের ভোটে গড়বো দেশ, ঘুচবে আঁধার হবে শেষ!

আইসিইউতে বেগম খালেদা জিয়া,দেশবাসীর দোয়া প্রার্থনা।

জাকারিয়া শিকদারঃ

-শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে।সোমবার (২৪ নভেম্বর) রাতে আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। হার্ট ও ফুসফুসের সমস্যা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘ওনার বুকে ইনফেকশন (সংক্রমণ) হয়েছে। হার্টের সমস্যা আগে থেকেই ছিল।’ সংক্রমণ হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। এ কারণে বেগম জিয়ার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে নেয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফিরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় তাকে।

এদিকে নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost