Logo
শিরোনাম:
ভোটাধিকার প্রয়োগে বাধা ও অনিয়মের অভিযোগ নাগরিক ঐক্য প্রার্থীর- নাজমুস সাকিব গাজীপুর ২ আসনের গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া হামিদা দাখিল মাদ্রাসার ২২ নং কেন্দ্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা। ভোটকেন্দ্রে ব্যতিক্রমী ঘটনা, নবজাতক কন্যা জন্ম সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। গাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত। গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গাজীপুরের ৯৩৫টি ভোট কেন্দ্রে দায়িত্বে থাকবে সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে এসআইয়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও মানহানিকর সংবাদে ক্ষোভ প্রকাশ বিবেকের ভোটে গড়বো দেশ, ঘুচবে আঁধার হবে শেষ!

গাজীপুরে মাদকের আসামী ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য।

জাকারিয়া শিকদারঃ
গাজীপুরে আসামি ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন— এএসআই আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম। তারা দুজনেই গাজীপুর সদর থানায় কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে মাদক বেচাকেনার এক স্পটে অভিযানে যায় পুলিশ। বিষয়টি বুঝতে পেরে ২০- ৩০ জন মাদক কারবারি তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, গাজীপুর সদর থানাধীন ভোড়া এলাকায় মাদক মামলার আটক আসামি মো. আব্রাহাম রায়হানের আলামত জব্দ ও মাদক কারবারি মুমতাজ এবং শাহ জামাল ওরফে মালা পাগলাকে গ্রেফতারের চেষ্টাকালে কর্তব্যরত এএসআই আব্দুর রশিদ সাইফুল ইসলাম সংঘবদ্ধ আক্রমণের শিকার হন। মাদক কারবারি ও আসামির আত্মীয়-স্বজনসহ অন্যরা পুলিশ সদস্যদের ঘিরে ধরে মাথায় আঘাতসহ মারধর করে গুরুতর আহত করে। হামলার এএসআই আব্দুর রশিদ ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় সাইদুল ইসলাম আহত অবস্থায় দৌড়ে সরে গেলেও পরে জ্ঞান হারিয়ে ফেলেন এবং স্থানীয়দের দ্বারা চোর সন্দেহে দ্বিতীয় দফা হামলার শিকার হন। পরে দুই পুলিশ সদস্যকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক কারবারি ধরতে পুলিশের অভিযানের সময় দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost