জাকারিয়া শিকদারঃ
গাজীপুর মহানগরীর ৩২নং ওয়ার্ড পূর্ব জাঝর এলাকায় খাল থেকে জয়নাল আবেদীন নামের এক ৬৪ বছরের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(২৬ নভেম্বর) বিকালে গাছা থানাধীন পৃর্ব জাঝর এলাকায় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত জয়নাল আবেদীন গাজীপুর মহানগরীর ৩২ নং ওয়ার্ডের মৃত ছন্দু মিয়ার ছেলে। মৃত জয়নাল আবেদীন এর কোন সংসার কিংবা ছেলে/মেয়ে নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে,জয়নাল আবেদীন গত সোমবার দুপুরে তিনি বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন। এরপর পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এক পর্যায়ে এলাকায় মাইকিং করেও তাকে খুঁজে পাননি।
বুধবার বিকালে পূর্ব জাঝর এলাকার মুন্সি বাড়ির পাশে কয়েকজন মহিলা খালের পানিতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান,বৃদ্ধের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনায় গাছা থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।