Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

রংপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফ*তা*র.

জেলা প্রতিনিধিঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাজহাট থানাধীন রংপুর ক্যাডেট কলেজের পূর্ব পাশের মর্ডান মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ মমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মেসার্স চট্টগ্রাম ট্রেডিং-এর সামনে পাকা সড়কের ওপর অবস্থান নেন। এ সময় সন্দেহজনক দুইজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৩ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ মোতালেব (৪২) ও মোছাঃ সুরুজ বানু (৬০)।

ডিবি পুলিশ জানায়, আটককৃতদের বাড়ি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাওরাণী এলাকায়, বিজিবি ক্যাম্পের পাশেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost