Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা,আটক-১

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ ভূয়া র‍্যাব পরিচয়ে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় আজ ভোরে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে রনি আন্তনী রোজারিও মিরের বাজার ডাচ-বাংলা ব্যাংক থেকে অফিসিয়াল কাজের জন্য ৩ লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে দুপুর ১২টা ৩৫ মিনিটে টঙ্গী–কালীগঞ্জ মহাসড়কের পূবাইল বাজারগামী সড়কের মাথায় একটি নোয়া প্রাইভেটকার তার গতিরোধ করে।

এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে ওয়ারেন্টের ভয় দেখিয়ে তাকে হাতকড়া পরিয়ে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পরে চোখ-মুখ বেঁধে মারধর করে তার কাছে থাকা ৩ লাখ টাকা, একটি মানিব্যাগ ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়। এরপর পূর্বাচলের ২২ নম্বর সেক্টর এলাকায় তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পূবাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টা দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ চৌরাস্তা এলাকা থেকে মামলার ঘটনায় জড়িত মো. দেলোয়ার হোসেন(৪২) কে গ্রেপ্তার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost