হেলাল চোধুরী, চট্টগ্রামঃ
আবুল হাসান কর্তৃক দলিল জাল ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এহসানুল হক।
সোমবার ১৫ ডিসেম্বর বিকেল ৩ টার সময় লোহাগাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এহসানুল হক বলেন,
" পারিবারিক মৌরশী যৌথ সকল অবণ্টিত স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর আধুনগর ইউনিয়নের হাসান মেম্বার সম্পূর্ণ অন্যায় অনৈতিক ভাবে জমির কাগজ পত্র জাল জালিয়াতি করে একাধিক মিথ্যা মামলা সাজিয়ে বিগত ১৯/০৩/২০২৪ ইং হইতে অদ্য পর্যন্ত আমাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি,মারধর সহ পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে। এসব নিয়ে ফৌজদারি ও দেওয়ানী মামলা চলমান রয়েছে। আমি সুস্থ সমাধান ও প্রতিকার পাচ্ছি না।"
এহসানুল হক অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগীর পরিবারের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।