Logo
শিরোনাম:
গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান। গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু।

নিজস্ব প্রতিনিধিঃসৌরভ হাসান হাসিব,,

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) রাত ১০টা ০৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র ও ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল একাধিক নেতা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি দীর্ঘ সময় লাইফ সাপোর্টে ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

ওসমান হাদি ছিলেন একজন স্পষ্টভাষী রাজনৈতিক কর্মী ও সামাজিক আন্দোলনের পরিচিত মুখ। অন্যায়, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে তার সরব অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost