
জাকারিয়া শিকদার:
গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ট্রাকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জিএমপির সদর থানা পুলিশ।
মঙ্গলবার(৩১ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর পশ্চিম জয়দেবপুর এলাকার শিববাড়ী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি নাম মো: সোহেল মিয়া(৩২),তিনি নরসিংদী জেলার সদর থানাধীন পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত (৩১ ডিসেম্বর) আনুমানিক ৩ ঘটিকায় জিএমপি'র সদর থানার একটি অভিযানিক টিম জানতে পারে পশ্চিম জয়দেবপুর এলাকায় শিববাড়ী মোড় সাতক্ষীরা হোটেলের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নীল রঙের পিকআপ ট্রাক আটক করে আসামি মো: সোহেল মিয়া(৩২) কে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি মোঃ সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদ ও পিক আপ ট্রাক তল্লাশি করে পিকআপ ট্রাকের বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২ কেজি করে ২৪(চব্বিশ) প্যাকেটে সর্বমোট ৪৮ কেজি মাদকদ্রব্য গাঁজা যার অবৈধ মূল্য আনুমানিক ৯ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত সোহেল(৩২) দেশের বিভিন্ন প্রান্ত হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে দেশের ভিবিন্ন স্হানে বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এ ঘটনায় সোহেল এর বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেপ্তারকৃত সোহেল মিয়া(৩২) পেশাদার একজন মাদককারবারি। তার বিরুদ্ধে এর আগেও ভিবিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।