Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

তারেক রহমানের নেতৃত্বে বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়বে বিএনপি: ইকবাল হাসান মাহমুদ টুকু

জেলা প্রতিনিধি/মো: রকিবুল ইসলামঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশে আর কোনো বেকার থাকবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে প্রত্যেক তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা হবে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লায় স্থানীয়দের সঙ্গে চায়ের আড্ডায় তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেকারত্ব দূর করতে প্রত্যেক তরুণকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রশিক্ষণ শেষে চাকরি না পাওয়া পর্যন্ত তাদের বেকার ভাতা দেওয়া হবে। তরুণ সমাজকে উন্নয়নের অংশীদার হিসেবে গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

তিনি আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সুদবিহীন ঋণ পেয়ে হাঁস-মুরগি পালনসহ ছোট খামার গড়ে তুলতে পারবেন। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

আইনের শাসনের বিষয়ে তিনি বলেন, দেশকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বিগত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশ আজ ঋণের ভারে জর্জরিত। এখন একজন সন্তান জন্মগ্রহণ করলেই সে ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশকে এই ঋণের দুষ্টচক্র থেকে মুক্ত করতে চায়। নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি সেলিম রেজা ভুইয়া, সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি ও ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost