ঢাকা থেকে রাজু আহমেদ
মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া সংসদ ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ নাজমুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এম আসাদুজ্জামানসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এস খায়রুল আহসান রিপন। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে বক্তব্য রাখেন সিমকি হোসেন, কামরুন নাহার রওশন, কনক, বিউটি এবং উত্তরা অঞ্চলের বিভিন্ন সেক্টরের আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়া শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।