নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশের সদস্যরা।
বসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে পৃথক অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ চুরি, ডাকাতি, দস্যুতা ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন—নগরীর বাসন চান্দনা এলাকার আব্দুল মান্নান ও আবেদা বেগম দম্পতির ছেলে মো. সাজ্জাদ হোসেন শান্ত (২৬), গাজীপুরের শ্রীপুরের রজব ও সুমি দম্পতির ছেলে মো. শুভ (৩০), ও মহানগরীর চান্দনা এলাকার মজিবর মিয়া ও মৃত নার্গিস খাতুন দম্পতির ছেলে মো. ওসমান গনি (২১)।জানা গেছে তাদের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাজ্জাদের বিরুদ্ধে ১৫টি শুভ’র বিরুদ্ধে ৯টি ও গনি’র বিরুদ্ধে ১টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উওর বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের ছারাও অন্যান্য ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।