Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

গাজীপুরে পোশাক শ্রমিকদের স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে এক বিশাল নিবার্চনী জনসভায় উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি বলেন, যে অধিকারের জন্য ও গণতন্ত্রের জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তাদের ত্যাগ নষ্ট হতে দেওয়া যাবে না। স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।

তারেক রহমান বলেন, গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি গার্মেন্টেরও রাজধানী। এই গার্মেন্ট শিল্প বাংলাদেশে নিয়ে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর মাধ্যমে তিনি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন।বিদেশে শ্রমিক পাঠানো তিনিই শুরু করেছিলেন। এ দেশে বিনামূল্যে প্রথম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন খালেদা জিয়া। বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় এলে নতুন নতুন কল-কারখানা স্থাপনের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, খেটে খাওয়া মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার তৈরি করা হবে।স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে গাজীপুরের মানুষের অনেক অবদান রয়েছে। তাই গাজীপুরের মানুষের জনদুর্ভোগের অন্যতম সমস্যা জয়দেবপুর রেলক্রসিংয়ের উপর ওভার ব্রিজ নির্মাণ করে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। জেলার প্রধান তিন নদী চিলাই, তুলাগ ও লবনদহ খাল দূষণে ভরাট হয়ে গেছে। এই তিন খাল খনন করা হবে। শ্রমিক অধ্যুষিত শ্রমিকদের অন্যতম আবাসন সমস্যা সমাধান করা হবে।

তিনি আহ্বান করেন, আর এসব বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের নির্বাচিত করতে হবে। আগামী ১২ তারিখে ফজরের পর নয়, ভোট কেন্দ্রে গিয়ে জামায়াতে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়াতে হবে। যাতে অন্য কেউ ভোট কেন্দ্র দখল করে নিতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost