স্টাফ রিপোর্টারঃ মোঃ ওমর ফারুক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনের ধানের শীষের কান্ডারী এম মুঞ্জুরুল করিম রনি ধানের শীষের পক্ষে ২২ নং ওয়ার্ড বিএনপি শ্রমীকদলের পক্ষ থেকে ধানের শীষে প্রচারণা মুলক গণ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত মিছিলটি ২২নং ওয়ার্ড বাংলাবাজার আবেদ আলী মহিলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে রওশুন হাসপাতাল হয়ে জি এম ফ্রেবিক্স পর্যন্ত এক কিলোমিটার ঘুরে পুনরায় মাদ্রাসা মাঠে ফিরে আসেন।
উক্ত মিছিলের পরে গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত এম মুঞ্জুরুল করিম রনি ও ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনীয় বক্তব্য রাখেন ২২ নং ওয়ার্ড শ্রমীকদলের সভাপতি,সিনিঃ সহ সভাপতি,এবং সাধারণ সম্পাদক।
এ সময় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড শ্রমীকদলের সংগ্রামী সভাপতি জনাব হারুন অর রশিদ,বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাকিব হোসেন, সিনিয়র সহ সভাপতি রাসেল সরকার,সংগ্রামী যুগ্মসাধারণ সম্পাদক হাসেম সরকার,ও ২২ নং ওয়ার্ড শ্রমীকদলের সকল নেতৃবৃন্দ।