Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

কাজিপুরের নাটোয়া পাড়ায় নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিবের গণসংযোগ ও প্রচারণা

জেলা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) নাগরিক ঐক্যের প্রার্থী নজমু’স সাকিব কাজিপুর উপজেলার নাটোয়ার পাড়ায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

শনিবার বিকেলে পাটোয়ার পাড়া এলাকায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এ সময় নজমু’স সাকিব বলেন, “জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে কাজিপুরকে একটি বাসযোগ্য ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে চাই।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও নদীভাঙন প্রতিরোধ—এই চারটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। বিশেষ করে যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও টেকসই বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

প্রচারণা চলাকালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তারা এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনেক ভোটারই পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করে নাগরিক ঐক্যের প্রার্থীর প্রতি সমর্থনের কথা জানান।

নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান নজমু’স সাকিব। তিনি সকল ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং বলেন, “জনগণের রায়ই হবে ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost