Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুর-২ এর বিএনপি প্রার্থী রনির পক্ষে শাহীন মিয়ার নেতৃত্বে বিশাল নির্বাচনী মিছিল। ‎

সোলায়মান হোসেন রাজু:

‎আসন্ন ক্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। ‎বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এক বিশাল নির্বাচনী মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল শাহীন মিয়ার শিশুকন্যা সাফা নুজাইরা, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি হিসেবে সেজে শোভাযাত্রায় অংশ নেন। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়। ‎শোভাযাত্রাটি ভুশির মিল, সাইনবোর্ড, মালেকের বাড়ি, জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার ও বড়বাড়ি সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রচারণায় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
‎‎সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন মিয়া বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের লক্ষ্যে এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবর্তনের প্রত্যাশারই বহিঃপ্রকাশ। ‎শোভাযাত্রায় গাছা থানা বিএনপি নেতা আলহাজ্ব মো. হুমায়ূন কবির, আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন, ওবাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম সরকার, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফরিদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকায় এতে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost