নিজস্ব প্রতিনিধি:আনিসুল ইসলাম,
আগামীকাল ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের ৯৩৫টি ভোট কেন্দ্রে ১২ হাজার ২শ ৪৩জন আনসার, ৪ হাজার ৬শ ৪৬ জন পুলিশ এছাড়া প্রায় ১২শ সেনাবাহিনী সদস্য ও ৩শ বিজিবি- র্যাব সদস্যসহ সাড়ে ১৮ হাজার
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে।
বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সংবাদ সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ কথা জানান।
তিনি আরোও বলেন, গাজীপুরের সংসদীয় ৫টি আসনের ৯৩৫টি ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনিটরিং করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বিশেষভাবে নজরদারি করা হবে।
এ সময় এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে আয়োজনে সকলের কাছে সহযোগিতা চেয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন।