Logo
শিরোনাম:
গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়। ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও ফুটপাত দখল ঠেকাতে মাঠে সাবেক কাউন্সিলর আলহাজ্ব জনাব মোঃ ছবদের হাসান।

৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

রাজু আহম্মেদ তাইজুল : গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কোনাবাড়ি মেট্র থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন বলেছেন, তিনি মানুষের সেবক হতে চান এবং ৯ নং ওয়ার্ডের উন্নয়ন করতে চান। তিনি রাস্তাঘাট পরিপূর্ণ করা, শ্রমিক বান্ধব এলাকা তৈরি করা, নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং CC ক্যামেরার আওতায় আনার কথা বলেছেন।মো: বাবুল হোসেন বলেন, আমি এই ওয়ার্ডকে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক মুক্ত করতে চাই। আমি সকল শ্রেণীর মানুষকে নিয়ে ৯ নং ওয়ার্ডকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই।
তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডকে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে উল্লেখ করে বলেন, “আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষকে নিয়ে সেবামূলক কাজ করতে চাই।মো: বাবুল হোসেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং নতুন মন্ত্রী পরিষদ দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাবে।তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে কোনাবাড়ি মেট্র থানা বাসী ও ৯ নং ওয়ার্ড বাসীকে কে শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost