Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা হাজী মো: গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিনিধি/

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর বাসীসহ দেশের সর্বস্তরের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাসন মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো: গিয়াস উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা ও সহমর্মিতা জাগ্রত করে।

তিনি ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার আহবান জানান।ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

শেষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন হাজী মো: গিয়াস উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost