গাজীপুর থেকে রাজু আহমেদ
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। দায়িত্ব গ্রহণের পর এ উপলক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
এ সময় মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নতুন দায়িত্বে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়েছে।