গাজীপুর থেকে সম্পাদক/ আলী হোসেন
গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। চট্টগ্রাম-টাঙ্গাইল মহাসড়কের ভোগরা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের একজন যাত্রী সাথে সাথে নিহত হন ও দুই জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে জান
দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।
পুলিশ জানায়, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা দ্রুতগতির যান চলাচল ও সড়কে নিয়ম না মানার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি।