গাজীপুর থেকে/সরকারি সম্পাদক আলী হোসেন
গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় চট্টগ্রাম ও টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থলে পেয়ারাবাগান এলাকায় ফুটপাত দখল করে পণ্য লোড-আনলোড কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে পরিচিত “ভাই ভাই সৌমেল” সহ আরো আরো কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে নিয়মিতভাবে কার্ড (পণ্য) লোড-আনলোড করা হচ্ছে, যা জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল করে মালামাল ওঠানামার কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ফুটপাত মূলত পথচারীদের জন্য হলেও তা দখল করে ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। দ্রুত এ অবৈধ দখল উচ্ছেদ করে ফুটপাত জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।