গাজীপুর থেকে সহকারী সম্পাদক/আলী হোসেন
গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় প্রকাশ পেয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন পার হলেও এখনো সেই রায় কার্যকর না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারীরা শিববাড়ি মোড় থেকে একটি মিছিল বের করে গাজীপুর বাসস্ট্যান্ড হয়ে বরকত স্মরণীয় রাস্তায় গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে মিছিলে উপস্থিত ছিলেন ১১ দলের জোটের নেতৃবৃন্দ বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনগণের দাবি দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।