গাজীপুর থেকে রাজু আহমেদ
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ১৪ এপ্রিল যোগীতলা নতুন বাজার সংলগ্ন এলাকায় দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত এই আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা। তিনি যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সংস্কৃতিমুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান সভাপতিত্ব করেন মুনসুর আহম্মেদ, প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দল, গাজীপুর মহানগর বিএনপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এমারত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল। বিশেষ অতিথি শাজাহান আতিক, শামীম, আদনান, হারুন, জাহিদ, তারেক, বাবু, আলমগীর মন্ডল। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।