Logo
শিরোনাম:
১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী। গাজীপুরের৩৬নং ওয়ার্ডের পলাসোনায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। জয়নুল আবেদীন মেমোরিয়াল হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। গাজীপুরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট দিলারা সুলতানা সেতু। যোগীতলা মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথি আব্দুল হালিম মোল্লা। বোগরা বাইপাসে প্রধানমন্ত্রীকে বৈশাখী শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগরের দুই নেতা। গাজীপুরে পলি কেবলসের সর্বোচ্চ বিক্রেতা প্রথম স্থান অর্জনকারী গাজীপুরের জহিরুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা। তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে জাগ্রত চৌরঙ্গীতে গণ-মানববন্ধন ও বিক্ষোভ। গাজীপুরের শিববাড়ি মোড়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। উচ্ছেদের পরও দখলের পায়তারা, গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে রাজেন্দ্রপুর চৌরাস্তায়।

১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুর থেকে রাজু আহমেদ

গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সেলিম হোসেন মন্ডল উন্নয়ন, মানবিক সেবা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বর্তমানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গাজীপুর সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কোনাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মোঃ সেলিম হোসেন মন্ডল তার বক্তব্যে বলেন, “আমার প্রথম লক্ষ্য হবে ১১ নম্বর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, এলাকার দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান তার অন্যতম অগ্রাধিকার। জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নাগরিক ভোগান্তি কমানোর পরিকল্পনা রয়েছে তার।
পানি সমস্যার সমাধানেও তিনি গুরুত্বারোপ করেন। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে নির্দিষ্ট স্থান নির্ধারণ, নিয়মিত ময়লা অপসারণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
তরুণদের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।”
তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ১১ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost