• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার।

সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুলিপি প্রদান করেছেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদ।

সুনামগঞ্জ প্রতিনিধি :সেলিম মাহবুব / ১০৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি /সেলিম মাহবুব
ছাতক শহরে ব্যাটারী চালিত অটোরিক্সা পরিচালনা নীতিমালা প্রণয়ন, ফুটপাত ও সড়ক অবমুক্ত করন ও জননিরাপত্তা নিশ্চিতকরনসহ বিভিন্ন দাবিতে ছাতক নিরাপদ পৌর শহর ঐক্য পরিষদের পক্ষ থেকে বুধবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

এদিকে দুপুরে ছাতক উপজেলা নির্বাহী অফিসার এবং ছাতক থানার অফিসার ইনচার্জের কাছেও স্বারকলিপির অনুলিপি দেয়া হয়েছে। স্মারক লিপিতে অতিসম্প্রতি ছাতক শহরে বেপরোয়া চালনায় অটোরিকশার ধাক্কায় বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়া সংগঠক ও তরুন ব্যবসায়ী সাইফুর রহমান সাহেদ ও সিএনজির ধাক্কায় ডাঃ এমরানুল বাশার অপু নিহত হওয়ার ঘটনাটি গভীর উদ্বেগের সাথে উল্লেখ করা হয়।

এছাড়া শহরের ট্রাফিক পয়েন্টে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েন এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্বে কঠোর ব্যবস্হা গ্রহনের দাবিও জোরালোভাবে স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে।

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবাহক(স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন,
ছাতক পাথর ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, নিরাপদ ছাতক পৌর পরিষদের আহবায়ক, ব্যাবসায়ী রিয়াজ আহমদ রাজু, সদস্য সচিব, ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, তাহির প্লাজা ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শরীফ হোসেন সুরুজ, প্রয়াত মরহুম সাইফুর রহমান সাহেদ’র বড় ভাই তরুন শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, কালারুকা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, ব্যাবসায়ী আমির জাহান, তৌয়াহিদুর রহমান, রফিক মিয়া, সোহেল মাহমুদ, ক্লাব রোড ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শংকর দাস, ইউনাইটেড ফুটবল একাডেমীর পরিচালক মামুন আহমেদ, নিরাপদ ছাতক পৌর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শাহরিয়ার তারেক, কামাল হোসেন, আল এমরান মোঃ রুমান, ফয়েজ আহমেদ, জাকির মিয়া, নেছার আহমদ, দেলোয়ার হোসেন, নবজ্যোতি চক্রবর্তী মোহনসহ ছাতকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা