• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন চিল ট্যুরিজম কোনাবাড়ী।

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে চিল ট্যুরিজম কোনাবাড়ী’কে নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘ প্রায় ৮ বছর ধরে সুনামের সঙ্গে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণপিপাসুদের জন্য ভ্রমণসেবা প্রদান করে আসছে চিল ট্যুরিজম কোনাবাড়ী। এ সময়ে অসংখ্য পর্যটকের আস্থা অর্জনের পাশাপাশি একটি পরিচিত ও জনপ্রিয় ভ্রমণ সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও ভিত্তিহীন প্রচারণা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে বলেও তারা দাবি করেন।

চিল ট্যুরিজম কোনাবাড়ীর পরিচালক এম এম মামুন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কিছু অসাধু ও কুচক্রী মহল আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মিথ্যা ও আপত্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, চিল ট্যুরিজম সবসময় ভ্রমণপ্রেমীদের নিরাপদ ও মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিরুদ্ধে প্রচারিত গুজব ও বিভ্রান্তিকর তথ্যের কোনো ভিত্তি নেই।
এ সময় তিনি প্রতিষ্ঠানের সকল শুভানুধ্যায়ী, সদস্য এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত যাত্রীদের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও অনুরোধ করেন।

চিল ট্যুরিজম কোনাবাড়ীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা