• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Headline
রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার।

গাজীপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত, গজারিয়াপাড়া মাদকবিরোধী অভিযান কমিটি ঘোষণা।

সহকারী সম্পাদক/আলী হোসেন / ৫৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গাজীপুর সহকারী সম্পাদক / আলী হোসেন

গাজীপুর মহানগরীর ২২ নং ওয়ার্ড মাদকবিরোধী অভিযান কমিটির উদ্যোগে আজ শুক্রবার  গজারিয়াপাড়া গ্রামে এক মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২২ নম্বর ওয়ার্ড মাদকবিরোধী অভিযান কমিটির আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জনাব মোয়াজ্জেম হোসেন লিটন।সভা শেষে গজারিয়াপাড়া মাদকবিরোধী অভিযানের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

গাজীপুর মেট্রো সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রো সদর থানা বিএনপির সহ-সভাপতি জনাব এম. এ. খালেক আকন্দ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মাদকবিরোধী অভিযান কমিটির উপদেষ্টা আলহাজ্ব ছবদের হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও মাদকবিরোধী অভিযান কমিটির উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন মেম্বার এবং মেট্রো সদর থানা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউপি সদস্য ও মাদকবিরোধী অভিযান কমিটির উপদেষ্টা আব্দুর রহমান মেম্বার।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ২২ নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক পলান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সানাউল খান।

এছাড়াও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মেট্রো সদর থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতারও আহ্বান জানান তারা।

সভায় সর্বসম্মতিক্রমে গজারিয়াপাড়া মাদকবিরোধী অভিযানের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে প্রবীণ সমাজসেবক আলহাজ্ব খন্দকার দেলোয়ার হোসেন মেম্বারকে আহ্বায়ক, তরুণ ছাত্রনেতা রনি চৌধুরীকে সদস্য সচিব এবং ফজলুল হক পলানকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

নবনির্বাচিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সাংবাদিকদের জানান, মাদক নির্মূলে প্রবীণ ও নবীন সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা