• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
রাজেন্দ্রপুর চৌরাস্তার ফুটওভার ব্রিজের মার্কেট ঘিরে বাড়ছে হকারদের দৌরাত্ম্য, দুর্ভোগে পথচারী। বন্যার্তদের পাশে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান। সাংবাদিক নেতা এম কাজল খানের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ। গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার। হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে। তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনের বদলি বাতিলের দাবি স্থানীয়দের। তারাগঞ্জে রোপা আমন বীজ ধান প্রণোদনা বিতরণ উদ্বোধন। ১৫ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী ঘোষণা: প্রতিবছর ১০ জনকে ওমরাহ পালনের সুযোগ দেবেন ফয়সাল আহম্মেদ সরকার।

গাজীপুরের ২২ নম্বর ওয়ার্ডে বেহাল সড়ক: জলাবদ্ধতা ও ময়লা-আবর্জনায় জনদুর্ভোগ চরমে।

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
filter: 0; jpegRotation: 90; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 103.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরের ২২ নম্বর ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকার কবির মার্কেট সংলগ্ন মজিদ মুন্সির বাড়ির পাশের সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির ওপর ময়লা-আবর্জনা ও কাদাপানি জমে থাকায় পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী, বয়স্ক ব্যক্তি ও শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। অনেক সময় যানবাহন চলাচলও ব্যাহত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এলাকাবাসীর দাবি, প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দীর্ঘদিন ধরে সমস্যাটির কোনো কার্যকর সমাধান করা হয়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা এবং নিয়মিত ময়লা-আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা