Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণে, নিহত ১ দগ্ধ ৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ৭ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে যায়।

জাহাজের আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায় তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জাহাজে ১৩ জন স্টাফ ছিলেন। তাদের মধ্যে ৮ জন দগ্ধ হয়েছেন। মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost