Logo
শিরোনাম:
সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল ৪৪ নং ওয়ার্ডের উন্নয়ন করাই হলো আমার মুল লক্ষ্যে আলী আহামদ টুক্কু

গাজীপুরে আবারও লিফট দুর্ঘটনা,১০ তালা থেকে পড়ে রোগীর স্বজনের মৃত্যু।

মাতৃবাংলা

বিশেষ প্রতিনিধি/মো: জাকারিয়া শিকদার

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট দুর্ঘটনায় ১০ তালা থেকে পড়ে রোগীর স্বজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক আমিনুল ইসলাম।
নিহত মো. জাহিদুল ইসলাম (৪০) কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা।তার শিশুসন্তান ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহিদুল ইসলাম তার সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে (১০ তলায়) ভর্তি করান। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল নিচে নামার জন্য ১০ তলায় লিফটের বাটনে চাপ দেন। কিছু সময় পর লিফটের দরজা খুলে যায়। লিফটের মেঝে ফাঁকা ছিল। তিনি ভেতরে পা দিলে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা তার শ্যালিকাসহ অন্যান্যরা অল্পের জন্য রক্ষা পান।
হাসপাতালের শিশু ওয়ার্ডের অপর এক রোগীর স্বজন বলেন, ‘নিহত জাহিদ ভাই এবং আমি পাশাপাশি বেডে কয়েকদিন হলো ছিলাম। আমি চা খেয়ে ফেরার পথে শুনি লিফটের ওপর থেকে তিনি পড়ে গেছেন। তার শ্যালিকা চিৎকার করছিলেন। পরে আমরা সবাই দৌড়ে নিচে এসে বলি, একজন পড়ে গেছেন। সেখানে কোনও লিফটম্যান ছিল না। একজনকে ডেকে এনে লিফট খুলে তাকে বের করি। এর মধ্যেই জাহিদ ভাই মারা যান। কয়েকদিন ধরেই এখানকার লিফটগুলোর সমস্যা দেখা দিচ্ছিল। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।’

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘লিফট থেকে পড়ে একজন মারা গেছেন, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জানতে পেরেছি, লিফটি সচল ছিল না। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দেখা হবে।’

এর আগেও, গত ১২ মে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে মমতাজ বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যু হয়। এ ছাড়া ৩ মে চিকিৎসা নিতে আসা রোগী জিল্লুর রহমান (৭০) হাসপাতালের ১২ তলায় লিফটের পাশের একটি ফাঁকা দিয়ে পড়ে নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost