Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

গাজীপুরের কালিয়াকৈরে ৭বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।

কালিয়াকৈরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
মাগুরায় ধর্ষকের ন্যাক্কারজনক ক্ষত নিয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছে ৭ বছরের শিশু আছিয়া। আলোচিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতে গাজীপুরের কালিয়াকৈরে এই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে শনিবার রাতে এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃতরা হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কারল সুরিচালা এলাকার মৃত বাহারুদ্দিনের ছেলে মোহর আলী (৫৯) ও নাটোরের সিংড়া থানার ক্ষিরপোতা বামিহাল এলাকার মৃত আবু তাহেরের ছেলে তফিজ উদ্দিন (৫০)।

এলাকাবাসী, শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কারল সুরিচালা এলাকায় মাদরাসায় পড়ুয়া ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে বাসা ভাড়া বাসায় থাকত। ঘটনার দিন বিকেলে সে বাসার পাশে খেলছিল। এ সময় পেয়ারা খাওয়ানোর কথা বলে পাশের নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান অভিযুক্ত মোহর আলী। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। তখন বৃদ্ধ মোহর আলীকে আটক করে এলাকাবাসী।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এক ধর্ষণের ঘটনায় মোহর আলী নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost