Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

দোহারে মাকসুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা।

নিজস্ব প্রতিনিধি:ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা বাংলাবাজার এলাকায় মাকসুদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ঐ এলাকার মৃত আইজউদ্দিন এর স্ত্রী।

নিহত মাকসুদার ছেলে মাহফুজ বলেন, মা মোবাইলে অতিরিক্ত কথা বলায় এনিয়ে রাত আনুমানিক সারে আটটার দিকে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে আমরা ঘুমিয়ে পরি। রাত তিনটার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার করে উঠি। এসময় আমার আত্মচিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় মাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে দোহার থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে দোহার থানা ওসি হাসান আলী বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা পাঠানো হবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost