Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ বছরের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

জেলা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ৩ বছর ধরে পলাতক থাকা পর গ্রেফতার করেছেন পুলিশ । তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক মাসের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ সামিউল ইসলাম (৩৬)। তিনি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের পুত্র।

জানা যায়, তার বিরুদ্ধে গত ২০২২ সালে আদালতে দায়েরকৃত পারিবারিক দেনমোহর মামলায় গাইবান্ধা জেলা দায়রা জর্জ আদালতের সহকারী জর্জ (সাদুল্লাপুর) আবু রায়হান এর আদালতে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে। এ মামলার নম্বর ৫৬/২২। তবে রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলেন। অবশেষে পুলিশের চেষ্টায় তাকে আইনের আওতায় নেওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করেন, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন জানান, দীর্ঘ চেষ্টার পর পুলিশ প্রযুক্তির ব্যবহার করে সফলভাবে পলাতক আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেন। আদালতের মাধ্যমে আজ সোমবার (৪আগস্ট) গ্রেফতারকৃত আসামি সামিউলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost