Logo
শিরোনাম:
বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে: জামির হোসেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই :নাজমুল হোসেন মন্ডল

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছেলেকে বাঁচাতে এগীয়ে গিয়ে মায়ের মৃত্যু

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া-বিবাদ ও হাতাহাতির সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার দরগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে। নিহত সাবিনা ইয়াসমিন ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী।

অভিযুক্ত হলেন— মো. সুজন (৩০)। সে একই এলাকার মো. সামসুদ্দিনের ছেলে। নিহতের স্বামী শওকত হোসেন জানান, বাড়ির পাশের মাঠে স্থানীয় কয়েকজন যুবক ব্যাডমিন্টন খেলছিল। তার ছেলে শাওন খেলা দেখতে মাঠের পাশে বসে ছিল। রাত ১০টার দিকে শাওন খেলাটি বন্ধ করতে বললে এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে বিদ্যুতের অবৈধ সংযোগের একটি তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সুজন শাওনকে মারধর করতে থাকে।
ছেলেকে বাঁচাতে মা সাবিনা ইয়াসমিন এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. লাল চান জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost