মো: মাসুদ করিম : গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা:এস,এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩-কে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবো। আমরা গাজীপুর-৩-এর সাধারণ জনগণের সাথে মিলে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি মুক্ত একটি সুন্দর ও উন্নত শহর গড়ে তুলবো।তিনি আরও বলেন,আমি গাজীপুর-৩ বাসীর সহযোগিতা কামনা করছি। আমরা সকলে মিলে গাজীপুর-৩-কে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলবো।
ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গাজীপুর-৩-এর উন্নয়নের জন্য আমরা মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সমস্ত কাজগুলি করবো। দলের নাম ব্যবহার করে কোনো নেতা-কর্মী কোনো চাঁদাবাজি, দখলদারি করতে পারবে না। আমি গাজীপুর ৩ সংসদীয় আসনের জনগণকে নিরাপত্তার দেওয়ার জন্য কাজ করে যাবো।