গাজীপুর থেকে রাজু আহমেদ
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গাজীপুর মহানগর তাঁতি দল। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর তাঁতি দলের সভাপতি তাজুর ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজু। এছাড়াও সহ-সভাপতি জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মকবুল, প্রচার সম্পাদক ওমর আলী, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ এবং সহ-প্রচার সম্পাদক নূরে আলম উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা সভাপতি শহিদুল ইসমাইল আপন ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল। পাশাপাশি টঙ্গী পশ্চিম থানা সভাপতি সোহেল সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক খোকন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হানিফ মিয়া, হাবিব, রহমত, হাম্মাদ, সাদ্দামসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।