Logo
শিরোনাম:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক জানিয়েছেন মোঃ গোলাম মাওলা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সরকার ও জনগণ: প্রত্যাশা আর দায়িত্বের নতুন সমীকরণ মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন নৈতিক বিপ্লব ও রাজনৈতিক সদিচ্ছা। উত্তরা পশ্চিম থানার আহবায়ক মোস্তফা কামাল হৃদয় এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর তাঁতি দল-এর শ্রদ্ধাঞ্জলি। দেশের উন্নয়নের জন্য কাজ করবে বিএনপি এটা নিশ্চিত-মোস্তফা কামাল হৃদয় ৯ নং ওয়ার্ডের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই রাজু আহমেদ তাইজুল ৯ নং ওয়ার্ড বাসীর সেবক হতে চাই মো: বাবুল হোসেন

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি।

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

আগস্ট ১২, ২০২৫,কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এর (বিজিবি) সদস্যরা

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধা ৬ ঘটিকার দিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে গাঁজা গুলো জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ৩ লাখ টাকা হতে পারে বলে ধারনা করা হচ্ছে

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে একটি বড় ধরনের মাদকের চালান ভারত থেকে বাংলাদেশে পার হচ্ছে

বিজিবি সদস্যরা কালক্ষেপণ না করে সীমান্ত এলাকায় সশস্ত্র অভিযান চালান।

এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাঁজার পোটলাগুলো ফেলে দ্রুত গতিতে পালিয়ে যায় চোরাকারবারীরা।

পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি (দুই মন দুই কেজি) গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা

ক্যাম্পের দায়িত্বরত বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ্য টাকার বেশি হতে পারে

এ ঘটনায় সীমান্তে মাদক ব্যাবসায়ী ও চোরাকারবারীদের তথ্য সংগ্রহ পূর্বক মামলা দায়েরের সব ধরনের প্রস্তুতি চলছে।এই বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন জন ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost