Logo
শিরোনাম:
সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ বললেন, কলম সৈনিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই আমাদের প্রথম অঙ্গীকার অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই। ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘জীবনে চাঁদাবাজি করিনি’ – শফিকুল ইসলাম শফিক শতবর্ষী মাদ্রাসায় উন্নয়নের ছোঁয়া নেই, অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন দলের উচ্চ পর্যায়ের নেতারা: কফিল উদ্দিন আহম্মেদ জ্বালানি তেল সংকট ও ডলার ক্রাইসিসে কাঁপছে পোশাক শিল্প: দ্রুত নীতি সহায়তা চান ডিবিসি’র পরিচালক ও স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী পরিচ্ছন্ন ৫০ নং ওয়ার্ড বিনির্মাণের অঙ্গীকার আব্দুস সালাম তরুণদের নিয়ে স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এস,আই টুটুল গাজীপুরে তেল সিন্ডিকেটের অভিযোগ: সিটি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকের বিরুদ্ধে ক্ষোভ ১১ নং ওয়ার্ডের উন্নয়ন ও মানবিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে সেলিম হোসেন মন্ডল, সকলের দোয়া প্রত্যাশী।

গাজীপুরে ৭০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক।

নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিম (২৯), শ্রীপুর থানার লোহাগাইছা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভারারুল বটতলা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে থামানোর সংকেত দিলে তারা প্রথমে থামে, পরে দ্রুত পালানোর চেষ্টা করে।এসময় সেলিমকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।

আটক সেলিমের দেহ তল্লাশি করলে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মোট ওজন ৭০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। মাদক বহনের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সদর মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost