গাজীপুর প্রতিনিধি রাজু আহাম্মদ
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর জিয়া সংসদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
গাজীপুর মহানগর জিয়া সংসদের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক নুর আলম, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জিয়া সংসদের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ শাজাহান, আব্দুল সাত্তার পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক মোঃ মোশাররফ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তাঁর আদর্শ অনুসরণ করেই দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।