গাজীপুর থেকে রাজু আহমেদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর তাঁতীদল।
শুক্রবার (আজ) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এই গণসংযোগের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী এবং সাধারণ সম্পাদক তায়জউদ্দিন তাজু।
সকালে টঙ্গী বাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। পরে দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে পুনরায় গণসংযোগ শুরু করে চেরাগআলী মার্কেট এলাকা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চালানো হয়।
এ সময় তাঁতীদলের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন তাঁতীদলের সহ-সভাপতি মো. জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মকবুলসহ হাসান চঞ্চল, বহিউর রহমান, শহীদ মণ্ডল, অহিদ মিয়া, সাজু, ওসমান গণি, জাহাঙ্গীর মামুন, মো. মাসুদ রানা, নূর আলম, মো. সাইদুর রহমান, সোহেল মৃধা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।
লিফলেট বিতরণকালে গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী বলেন,
“বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হলে গাজীপুর-২ আসনের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক গাজীপুর গড়তে তিনি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন