Logo
শিরোনাম:
গাজীপুরে বাংলাবাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান, । ঈদ পুনর্মিলনী ২০২৬: কাউলতিয়া উলামা ঐক্য পরিষদের আয়োজনে সম্প্রীতির মিলনমেলা। মধ্যরাতে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে চালকরা গাজীপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান। সবাইকে সাথে নিয়ে ঢাকা ১৮ আসনের উন্নয়ন করতে চাই জাহাঙ্গীর হোসেন এমপি গাজীপুর ভোগরা বাইপাসে ইজিবাইক-ট্রাক সংঘর্ষে নিহত ১। ভোগরা বাইপাসে ফুটপাত দখল করে পণ্য লোড-আনলোড: চরম ভোগান্তিতে পথচারীরা। মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার ৩৭ নং ওয়ার্ড। গোবিন্দগঞ্জে সাংবাদিকদের উপর হামলা: একজন গ্রেফতার, প্রধান আসামি পলাতক। গাজীপুরের টঙ্গীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ।

এনএসআই’র তথ্যের ভিত্তিতে গাজীপুরে অভিযান: ৩৫০ লিটার ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা।

গাজীপুর থেকে: রাজু আহাম্মেদ

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)- এর গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন ১৪ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় সাড়ে তিনশ লিটার ডিজেল জব্দ করা হয়।
বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে গাজীপুর মহানগরীর বাসন এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের হক মার্কেট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে “বাবুল টেলিকম” নামের একটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানের স্বত্বাধিকারী বাবুলকে ১২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির নির্ধারিত নিয়ম না মেনে দোকানটিতে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করা হয়েছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত ডিজেল তিন দিনের মধ্যে বিক্রি করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দেশে জ্বালানি তেল সংকটের অভিযোগে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নির্ধারিত পরিমাণ তেল সংগ্রহ করতে পারছেন না। কোথাও কোথাও ‘তেল নেই’ এমন নোটিশও টানানো হচ্ছে।
এমন পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। বাসন রোডের হক মার্কেট এলাকায় অবস্থিত ওই দোকানে তেল মজুদের বিষয়টি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের নজরে এলে তারা ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করেন। পরবর্তীতে দ্রুত অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ অসাধু চক্র বিভিন্ন কৌশলে জ্বালানি তেল মজুদ করে বাজারে অস্থিরতা তৈরি করছে, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।
জনসাধারণের দাবি, এ ধরনের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়াতে সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost